খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৩:০২
 
খুলনায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩/৪ জন। শনিবার পৌঁনে ১০টার দিকে নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত হলেন- কৈয়া শৈখ আবুল কাশেম কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র অমিত সরকার (১৭) ও ইজিবাইক চালক রবিউল ইসলাম (২৫)। 
 
হরিণটানা থানার ওসি সরদার মোশারফ হোসেন বলেন, সকাল পৌঁনে ১০টার দিকে যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরা যচ্ছিল। এ সময় কৈয়া বাজারের দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ইজিবাইক চালক রবিউল মারা যান। গুরুতর আহত অমিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। 
 
নিহত অমিতের বাড়ি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে। নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।  
 
ইত্তেফাক/কেকে