পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী রোরো ফেরি গোলাম মওলার দোতলায় অবস্থিত ক্যাটারিং সেকশনে অগ্নিকাণ্ডে তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে ঝলসে যাওয়া ক্যান্টিন কর্মী আব্দুল মান্নকে (৫৫) উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ক্যান্টিনে রান্নার এক পর্য়ায়ে স্টোভ থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে ধমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেরির কর্মকর্তারা জানান, ফেরির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে নেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
