তাড়াশে গাঁজার গাছসহ সেবনকারী আটক

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৫:০২
সিরাজগঞ্জ জেলার তাড়াশে সাইফুল ইসলাম (৫০) নামে এক গাঁজা সেবনকারীকে ৩টি গাঁজার গাছসহ আটক করেছে তাড়াশ থানা পুলিশ। শনিবার মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম মাগুরা বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম বদুনিলি পাড়ার মৃত আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।
 
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে পুলিশের একটি দল ঘরগ্রাম বদুনিলি পাড়ায় অভিযান চালায়। অভিযানে সাইফুলের বাড়ির আঙিনা থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় সাইফুলকে। উদ্ধারকৃত ৩টি গাঁজার গাছের ওজন সাড়ে তিন কেজি। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা। শনিবার মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই