নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে শনিবার সকাল ১০টায় সোমেশ্বরী নদীতে কয়লা উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে রহিমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. নুরুল আকরাম জানান, বারইপাড়া গ্রামের আব্দুল সাত্তারের স্ত্রী রহিমা প্রায় দিনই নদীতে কয়লা তোলেন। শনিবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তার হাতে ১টি লোহার সিক দিয়ে বালির চড়ে কয়লা চিহ্নিত করায় ব্যস্ত ছিলেন। এ সময় বজ্রপাতে ওই লোহার সিকে বিদ্যুৎ প্রবাহের কারণে ঘটনাস্থলেই মারা যায় রহিমা। সাথে থাকা অপর ২ নারী শ্রমিক ওই লোহার সিক স্পর্শ করলে তাদের হাতও ক্ষতিগ্রস্ত হয়। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহায়তায় আত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করেন।
ইত্তেফাক/এমআই
