পিরোজপুরের কাউখালীতে শনিবার দুপুরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
'স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই'-এ শ্লোগানে কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করেন। মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ ১৩টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল হোসেন তালুকদার, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, জেপি'র উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকর্তা সুনীল কুণ্ডু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, জেপি'র উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
ইত্তেফাক/জামান
