'সৌদি প্রবাসীদের যে কোন প্রয়োজনে পাশে রয়েছে দূতাবাস'

আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২২:২২
 
সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের যে কোন প্রয়োজনে দূতাবাস পাশে আছে, দূতাবাসের দরজা তাদের জন্য সবসময় খোলা রয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে সোনারগাঁও, নারায়ণগঞ্জ প্রবাসী ও বাংলাদেশ সোসাইটি দাম্মাম আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
 
রাষ্ট্রদূত বলেন, 'দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ এক মাইলফলক অতিক্রম করেছে প্রবাসীদের পাঠানো অর্থের কারণে।' এসময় তিনি রেমিট্যন্স পাঠানো কিভাবে আরও সহজ করা যায় সে ব্যাপারে চেষ্টা চলছে বলে জানান। প্রবাসীদের বেশি করে ব্যাংকিং সুবিধা প্রদানের জন্য সরকার দুটি বেসরকারি ব্যাংককে সৌদি আরবে শাখা খোলার অনুমতি দিয়েছে উল্লেখ করে বলেন, 'সকল প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই তারা কাজ শুরু করবে।'
 
দূতাবাসের কউন্সেলর (শ্রম) মো. সারওয়ার আলম, প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান, দ্বিতীয় সচিব (প্রেস) মোঃ ফখ্রুল ইসলাম, সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াহাব সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ এ সময় বক্তৃতা করেন।
 
ইত্তেফাক/জামান