প্রাক-মৌসুম এল ক্লাসিকোতে জেরার্ড পিকের গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৫০ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে পিকে কাতালান জায়ান্টদের জয় নিশ্চিত করেন। ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটের মধ্যেই লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই ইভান রাকিটিচ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর অবশ্য কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিয়ে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের আগ পর্যন্ত মাতেও কোভাচিচ ও মার্কো আসেনসিও’র গোলে জিনেদিন জিদানের শীর্ষরা ঠিকই ম্যাচে সমতা ফেরায়।
এর মাধ্যমেই স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬৬ হাজার সমর্থক দারুণ এক এল ক্লাসিকো উপভোগ করেছেন। যদিও শেষ পর্যন্ত পিকে ব্যবধান গড়ে দেন। ৬৪ মিনিট পর্যন্ত মাঠে থাকা মেসির পারফরমেন্সও ছিল অসাধারণ।
ম্যাচটি শুধুমাত্র প্রাক-মৌসুম প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় এনিয়ে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা ছিলনা। কিন্তু তারপরেও এল ক্লাসিকো বলে কথা, পুরো বিশ্ব ফুটবলের নজরই ছিল এই ম্যাচের ওপর।
ইত্তেফাক/এমআর
