মিরপুরে বালক ফুটবলে আমলা ও বালিকা ফুটবলে বদিলাপাড়া চ্যাম্পিয়ন

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০১:২৮


কুষ্টিয়ার মিরপুরে ৪৬ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা রবিবার পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বালক বিভাগে আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বালিকা ফুটবলের ফাইনালে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় টাইব্রেকারে ৩-০ গোলে কুরিপোল মাধ্যমিক বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাছরিন, আমলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহব্বত হোসেন, পৌর মেয়র আলহাজ এনামুল হক, মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ।

ধারাভাষ্যে ছিলেন মো. হুমায়ুন কবির হিমু।

ইত্তেফাক/নূহু