জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাস ভবন ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করছে তারা।
শিক্ষার্থীদের অন্য দাবি গুলো হলো- বিতর্কিত তদন্ত কমিটি বাতিল, পুলিশি হামলার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিত করা।
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন জানান, প্রশাসনের আর কোনো আশ্বাস নয় বরং তারা দৃশ্যমান কার্যকর ব্যাবস্থা নিলেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন।
এদিকে আন্দোলনকারীররা প্রশাসনিক ভবনের ভেতরে উপাচার্যসহ কয়েকজনকে মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঢুকতে দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামসহ শিক্ষকরা ভেতরে মিটিংয়ে আছেন বলে জানা যায়।
প্রসঙ্গত, গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা প্রত্যাহারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
ইত্তেফাক/কেকে
