‘এজেন্ট ব্যাংকিং কর্মকাণ্ড ও পরিচালনা পদ্ধতি’ শীর্ষক কর্মশালা

আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৬:৫৬
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী রাজধানী ঢাকার লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়ার প্রশিক্ষণ ও উন্নয়ন ইনস্টিটিউটে গত শনিবার ‘এজেন্ট ব্যাংকিং কর্মকাণ্ড ও পরিচালনা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
 
উদ্বোধন শেষে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে ছবি তোলেন। এ সময় প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান আজহারুল ইসলাম, লালমাটিয়া শাখা প্রধান গোলাম গাফ্ফার ইমতিয়াজ চৌধুরী, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আহসান উল আলম, ইসলামী ব্যাংকিং বিভাগের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের মাহবুবুল হাসান উপস্থিত ছিলেন।  
 
 
ইত্তেফাক/ইউবি