ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের কলিযুগ গ্রামে কলেন্দ্রনাথ (৫০) নামের এক ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সোমবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত কলেন্দ্রনাথ জাবরহাট কলিযুগ গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, টিনের চালের ফুঁটো বেয়ে ঘরে বৃষ্টির পানি পড়ায় তিনি চাল ঠিক করার জন্য উঠেন। পল্লী বিদ্যুতের সার্ভিস তারের ছেঁড়া অংশ টিনের চালে পড়লে টিনের চালে প্রবাহিত বিদ্যুতের সংস্পর্শে এসে সেখানেই তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লোকজন এলে তারা স্থানীয়দের তোপের মুখে পড়ে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের কর্মীদের দায়িত্বে অবহেলার কারণেই এই মৃত্যু ঘটনা ঘটেছে। তাদের সার্ভিস তার ছেড়া সহ অন্য কোনো সমস্যার বিষয়ে তারা ঠিকভাবে দায়িত্ব পালন করেন না।
এ ব্যাপারে তথ্য নেয়ার জন্য পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি টেলিফোন মারফত জানতে পেরেছি। সেখানে পুলিশ পাঠানো হচ্ছে।
ইত্তেফাক/নূহু
