বাংলাদেশের নম্বর ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল স্মার্টফোন ও ট্যাব মেলা উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড় এবং প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে নিশ্চিত উপহার।
সিম্ফনি বা হ্যালিও ব্র্যান্ডের যে কোনো স্মার্টফোন মেলা থেকে ক্রয় করলে থাকছে ৫% ছাড়। এ ছাড়াও হ্যালিও এস-২৫, এস-২০ এবং এস-১০ এর সঙ্গে পাওয়া যাবে ব্যাকপ্যাক এবং হ্যালিও এস-২ মডেলের হ্যান্ডসেটটির সঙ্গে পাওয়া যাবে টিশার্ট এবং চাবির রিং একদম ফ্রি।
সিম্ফনি জেড-৮ এর সঙ্গে আছে পাওয়ার ব্যাংক, জেড-৯ এর সঙ্গে আছে ব্যাকপ্যাক এবং সিম্ফনি পি-৯ এর সঙ্গে আছে একটি আকর্ষণীয় ব্লুটুথ স্পিকার একদম ফ্রি।
এ ছাড়া সিম্ফনির অন্যান্য মডেলের সঙ্গে পাওয়া যাবে টিশার্ট এবং মগ। মেলায় সিম্ফনির প্যাভিলিয়ন এ কার্ড দিয়েও হ্যান্ডসেট কেনার সুযোগ থাকছে।
ইত্তেফাক/ইউবি
