মিরপুরে বিজিবির পুকুরে মৎস্য পোনা অবমুক্ত

আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২২:৫৯

কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে আজ বুধবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল আবু সঈদ আল মসউদ।

এ সময়ে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদুল হক খান, উপ-অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম, কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর সৈয়দ আবু হাসান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, ওসি রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু