ফিনান্সিয়াল স্টেবিলিটি কাউন্সিল গঠন করবে সরকার

আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২১:৪৮
 
ব্যাংক আইনে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার, ব্যাংকের কাঠামোগত সংকটকালে সমন্বয়কের দায়িত্ব পালন, দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ভবিষ্যতে জাতীয় বা আন্তর্জাতিক সংকট প্রতিরোধ ও প্রতিকারের লক্ষে ফিনান্সিয়াল স্টেবিলিটি কাউন্সিল (এফএসসি) গঠন করবে সরকার। 
 
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিএসইসি, আইডিআরএ, এমআরএর প্রতিনিধিরা উপস্থি ছিলেন।  
 
বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যমান পদ্ধতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনেক ত্রুটি, জাল-জালিয়াতি ধরা কঠিন। ফলে এ ধরণের কাউন্সিল বিশেষ ভূমিকা রাখবে। 
 
জানা গেছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আর্থিক ব্যবস্থার সব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে ভবিষ্যৎ আর্থিক সংকট মোকাবিলায় জোরালো ও সমম্বিত ভূমিকা পালনে সহায়তা করবে।
 
ইত্তেফাক/কেকে