ইনজুরির কারণে ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিক টেনিস টুর্নামেন্ট থেকে মেষ পর্যন্ত নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাশিয়ার হার্টথ্রব তারকা মারিয়ো শারাপোভা। প্রথম রাউন্ডে জয়ী হলেও বাঁ-হাতের ব্যাথার কারণে দ্বিতীয় রাউন্ড থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রায় দুই বছর যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে নামেন শারাপোভা। শুরুটা চমৎকারই ছিলো তার। নিজের প্রথম ম্যাচেই স্বাগতিক খেলোয়াড় জেনিফার বার্ডিকে ৬-১, ৪-৬ ও ৬-০ গেমে হারান শারাপোভা। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট পান তিনি।
কিন্তু হাতের ইনজুরির কারণে চিকিৎসকের পরামর্শে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন শারাপোভা। তিনি জানান, ‘প্রথম রাউন্ডের ম্যাচ খেলার চলাকালীন হাতে ব্যাথা অনুভব করি। এ অবস্থায় টুর্নামেন্টে খেলা চালিয়ে গেলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলাম।’বাসস।
ইত্তেফাক/রেজা
