প্যারিসে বীরোচিত অভ্যর্থনা পেলেন বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। এ সময় প্যারিসের ক্লাবটি অনেকগুলো ট্রফি জয় করবে বলে আশা প্রকাশ করেন পিএসজির সমর্থকরা।
লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণের আগে প্রাক দেস প্রিন্সেস স্টেডিয়ামে দর্শকদের সামনে উপস্থাপন করা হয় নেইমারকে। অ্যামিয়েনসের বিপক্ষে ওই ম্যাচে ২৫ বছর বয়সি ব্রাজিলীয় সুপার স্টার অংশ না নিলেও ২-০ গোলে জয়লাভ করে পিএসজি।
IMG0
এ সময় একটি বেদিতে দাঁড়িয়ে নেইমার বলেন, ‘আপানাদের ধন্যবাদ। আমি খুবই খুশি। নতুন চ্যালেঞ্জ নিতে এখানে আসতে পেরে আমি খুবই খুশি।’ তখনই তার চারদিকে শুরু হয় আতশবাজির ঝলকানি। সমর্থকরা এ সময় সমস্বরে মুহুর্মুহু উচ্চারণ করতে থাকে নেইমারের নাম। বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানো এই ফুটবল তারকা বলেন, ‘আমি আপনাদের সঙ্গে নিয়ে অনেকগুলো ট্রফি জয় করতে চাই। এই ট্রফি জয়ের জন্য আপনাদের সমর্থন দরকার।’
ইত্তেফাক/আনিসুর
