হ্যাডলির পর দ্বিতীয় কীর্তি মঈনের

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৫:৪৩
ক্রিকেট ইতিহাসে ‘চার’ ম্যাচের টেস্ট সিরিজে ২৫০ বা ততোধিক রান ও অন্তত ২০ বা ততোধিক উইকেট শিকার করা দ্বিতীয় খেলোয়াড় হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। গতরাতে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ২৫২ রান ও ২৫ উইকেট নেন তিনি। এমন নৈপুণ্যে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চার ম্যাচের টেস্ট সিরিজে ২৫০ বা ততোধিক ও ২০ বা ততোধিক উইকেট শিকার করা দ্বিতীয় খেলোয়াড় হলেন মঈন। 
 
ক্রিকেট ইতিহাসে প্রথম এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি। ১৯৮৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ৩০১ রান ও ২১ উইকেট নিয়েছিলেন হ্যাডলি। বাসস।
 
ইত্তেফাক/রেজা