দুই টেস্টের বাংলাদেশ সফরের আগে স্বল্প প্রস্তুতি নিয়ে শংকিত নন অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যান।
লেহম্যান বলেছেন, কতটা স্বল্প প্রস্তুতি নিয়ে তারা ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্টে টাইগারদের মোকাবেলা করতে যাচ্ছেন সেটা কেবল তারাই জানেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশনের মধ্যে বেতন-ভাতাদি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে সময় নস্ট হওযায় অস্ট্রেলিয়া দল যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া ডট কম এইউ’র সঙ্গে আলাপকালে লেহম্যান বলেন, ‘মাঠে না নামা পর্যন্ত আপনি জানেন না। আগামী সপ্তাহে আমরা যথেষ্ট পরিশ্রম করছি এবং ছেলেরা তাদের রাজ্য কাজ করছে। এমনকি সমঝোতা চুক্তি নিয়ে ঝামেলার সময়ও তারা অনুশীলন করেছে ও প্রস্তুতি নিয়েছে। কেননা তারা খেলার মধ্যেই ছিল। সুতরাং ফিটনেসের বিষয়টি ম্যাচের আগে দেখা হবে। তারা প্রকৃত অর্থেই যথেষ্ট শক্তিশালী এবং ফিট, যা সত্যিই আনন্দদায়ক।’
দীর্ঘ মৌসুমের পর আইসিসি চ্যাম্পিয়নশীপ খেলোয়াড়দের জন্য সহায়ক হয়েছে বলে মনে করছেন লেহম্যান।
তিনি আরো বলেন, দীর্ঘ মৌসুমের পর এই বিরতিটা কিছু খেলোয়াড়ের জন্য ভাল হয়েছে। পুনরায় মাঠে নামতে তারা সকলেই বেশ উত্তেজিত।
প্রসঙ্গত, বাংলাদেশ সফরের আগে কন্ডিশনের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া দল বর্তমানে ডারউইনে অনুশীলন ক্যাম্প করছে। বাসস।
ইত্তেফাক/রেজা
