নান্দাইলে সড়কের দু’পাশে মরা গাছ দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০১:৩৯

নান্দাইল উপজেলার নান্দাইল-দেওয়ানগঞ্জ জিসি সড়কের দু পাশে অসংখ্য মরা গাছ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। মরা গাছ ভেঙে পড়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নান্দাইল-দেওয়ানগঞ্জ জিসি সড়কের দু পাশে ইউকিলিপটাস, নিম ও শিশুসহ অন্যান্য প্রজাতির অসংখ্য মরা গাছ কোনো রকমে দাঁড়িয়ে আছে। সামান্য ঝড়-বৃষ্টিতে গাছগুলো ভেঙে পড়ে প্রাণনাশের মতো দুর্ঘটনা ঘটতে পারে। বেশ কয়েকটি গাছ পাকা রাস্তার দু পাশে ভেঙে পড়ে আছে। কিছু কিছু গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে নিয়ে গেছে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) মো. আবুল খায়ের মিয়া জানান, গাছগুলো বিক্রির জন্য ঊর্ধ্বতন কার্যালয়ে অনুমতির জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি পেলে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হবে।

ইত্তেফাক/নূহু