প্রথম স্পোর্টস বিজনেস কনফারেন্স ‘স্পোর্টস হাব বাংলাদেশ-২০১৭’

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৩:৫৫
 
ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর ২০১৭ অনুষ্ঠিত হচ্ছে দেশের প্রথম স্পোর্টস বিজনেস কনফারেন্স "স্পোর্টস হাব বাংলাদেশ-২০১৭"। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই দিনব্যাপী কনফারেন্সের বিভিন্ন সেশনে নিজেদের ভাবনা তুলে ধরবেন ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সফল ব্যক্তিবর্গ।
 
দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া-ক্ষেত্রে বিনিয়োগকারী শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া-প্রেমীদের এক সুতোয় গাঁথার প্রচেষ্টা "স্পোর্টস হাব বাংলাদেশ"। দেশের বিভিন্ন সরকারী-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হবে "স্পোর্টস বিজনেস আইডিয়া কম্পিটিশন"। সেরা তিন বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে স্মারক ও অর্থ পুরষ্কার। স্পোর্টস হাবের নলেজ পার্টনার হিসেবে থাকছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব।
 
রবিবার ইউল্যাবের সঙ্গে এই সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও স্পোর্টস হাব বাংলাদেশ ২০১৭'র উদ্যোক্তা ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড।
 
ইউল্যাবের উপাচার্য ডক্টর জহিরুল হক, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ইমরান রহমান, রেজিস্টার প্রফেসর আক্তার আহমেদ, ইমেগো স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাবির, ইমেগো স্পোর্টসের কো-ফাউন্ডার ও চিফ মার্কেটিং অফিসার তামজিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।    
 
ইত্তেফাক/আনিসুর