ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া মিলনপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকার কেরামত আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) ও পুত্রবধূ শিউলী বেগম (৩০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলা গড়েয়া মিলনপুর এলাকায় নজরুল ইসলামের স্ত্রী শিউলী বেগম বৈদ্যুতিক চুলায় রান্না করছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন । এ সময় স্ত্রীকে বাঁচাতে স্বামী নজরুল এগিয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৈদ্যুতিক শট সার্কিটে স্বামী-স্ত্রী মৃত্যুর নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
ইত্তেফাক/ইউবি
