স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর আহ্বান, দুদেশের উচিত শান্তি ও সহিষ্ণুতার লক্ষ্যে এগিয়ে চলা।
আফ্রিদি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার লেখেন, শুভ স্বাধীনতা দিবস ভারত। প্রতিবেশীদের পরিবর্তন করার যখন কোনও পন্থা নেই, তখন শান্তি, সহিষ্ণুতা ও ভালবাসার জন্য চেষ্টা চালানো উচিত। আশা করি মানবতা বজায় থাকবে।
এদিন দেশজুড়ে পালিত হচ্ছে ৭০ তম স্বাধীনতা দিবস। পাকিস্তান একদিন আগে, অর্থাৎ সোমবার এই দিবস উদযাপন করেছে।
ইত্তেফাক/ রেজা
