নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের শিক্ষার্থী তানভীর নেওয়াজ পিয়াসকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলে জাতীয় শোক দিবসের খাবার বিতরণকালে কর্তব্যরত শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, পিয়াস ওই বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। ঘটনা তদন্তে হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞাকে আহ্বায়ক করে নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে ইএসডিএম বিভাগের চেয়ারম্যান জনাব জয়ন্ত কুমার বসাক ও ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক মো. রুবেল মিয়াকে সদস্য করা হয়।
ইত্তেফাক/জামান
