আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের আহবান জানিয়েছে তালেবান। গতকাল মঙ্গলবার প্রকাশ করা এক চিঠিতে তালেবান এই আহবান জানায়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই অঞ্চলের নিরাপত্তা বিষয়ে নতুন কৌশল গ্রহণের পরিকল্পনা করছে। এর মধ্যেই তালেবান এই চিঠি প্রকাশ করলো।
IMG0
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনায় আরো চার হাজার মার্কিন সেনা আফগানিস্তানে পাঠানো হতে পারে। এর ফলে পররাষ্ট্র নীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের পরিবর্তন হতে পারে। এর আগে তিনি আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের সমালোচনা করেছিলেন। ইংরেজি ভাষায় লেখা চিঠিতে তালেবান বলেছে, পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায়, নতুন মার্কিন সেনা মোতায়েন করে তাদের ধ্বংস আর মার্কিন অর্থের অপচয় ছাড়া আর কিছুই লাভ হয়নি।
IMG1
চিঠিতে তালেবান আফগান সরকারের কড়া সমালোচনা করে। তালেবান আফগানিস্তানে ইসলামি শাসনব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর হামলার পর থেকে লড়াই করে যাচ্ছে তালেবান। বিবিসি ও রয়টার্স।
ইত্তেফাক/সেতু
