ভারতের ওডিআই ডলের সহ-অধিনায়ক রোহিত শর্মা

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৬:৪০
আন্তর্জাতিক ক্রিকেটে ‘উত্থান-পতনের’ মধ্য দিয়ে দশ বছর কেটে গেলেও এখনো টেস্ট ক্রিকেটে সেরা একাদশে নিজকে থিতু করতে না পারলেও ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়াটাকে অনেক বড় সম্মানের মনে করছেন তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা।
 
ভারতীয় দলের এ তারকা ওপেনার গত সপ্তাহে শেষ হওয়া টেস্ট সিরিজ খেলেননি এবং শ্রীলঙ্কার বিপক্ষে আগামী রোববার শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভাল করতে মুখিয়ে আছেন।
 
বুধবার শর্মা বলেন, ‘প্রথমত দলের সহ-অধিনায়ক নিয়োগ পাওয়াটা অনেক বড় সম্মানের বিষয়। দশ বছর আগে আমার চিন্তা ছিল কেবলমাত্র ভারতের হয়ে খেলা। সহ-অধিনায়ক হতে পেরে সত্যিই খুব ভাল লাগছে। আগামী ২০ সেপ্টম্বর প্রথম ওয়ানডে শুরুর আগে এমন সুযোগ পাওয়াটা এক প্রকার সম্মান। সিরিজে আমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে এবং আমি এ জন্য মুখিয়ে আছি। এ বিষয়ে আমি খুব বেশি ভাবছিনা। এখনকার মত আমি কেবলমাত্র মুহূর্তটিকে উপভোগ করতে চাই।’
 
IMG0
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তিন বার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করে মাঠে অতিরিক্ত দায়িত্ব পালনে অভ্যস্ত শর্মা। আইপিএল এবং ভারতীয় দলের নতুন পাওয়া দায়িত্বের মধ্যে তুলনা করতে বললে শর্মা বলেন, ‘এটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্পূর্ণ আলাদা। তবে উচ্ছ্বাস এবং এনার্জি লেবেল একই। তবে হ্যাঁ, কোন কিছুতেই খুব পরিবর্তন নেই। এখানে আমি সহ-অধিনায়ক, সেখানে আমি ছিলাম অধিনায়ক। এবং অনেক ক্ষেত্রেই আমি সামনে ছিলাম। এখানে আমাকে কিছুটা ভূমিকা বিবেচনা করে খেলতে হবে। তবে হ্যাঁ, সহ-অধিনায়ক হিসেবে মাঠে নামার সময় আমি অনেক বেশি এক্সাইটেড থাকব।’ 
 
আন্তর্জাতিক ক্রিকেটে কতটা চড়াই-উতড়াই পেরুতে হয় সেটাও বেশ ভালই বুঝেছেন শর্মা। এখনো টেস্টে সেরা একাদশে নিজের জায়গা পোক্ত করতে পারেননি তিনি। তবে কেবলমাত্র সফরের দ্বিতীয় অংশের দিকেই তাকাতে চান তিনি।
 
শর্মা বলেন, ‘প্রথমত ঐ দশ বছর খুবই দ্রুত কেটে গেছে। হ্যাঁ, উত্থান-পতন ছিল। প্রত্যেক খেলোযাড়ের জীবনে যেমনটা ঘটে আমার বেলাতেও তাই হয়েছে। ক্যারিয়ারের উত্থান-পতন থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ফর্মেট কোন বিষয় না, আমি সব সময়ই ভারতের হয়ে সুযোগের অপেক্ষায় থাকি। গত দশ বছরের আগে কখনোই ভাবিনি যে আমি ভারতের হয়ে খেলব। আমি কেবল নিজের স্কুল, মুম্বাইর হয়ে ক্রিকেটটাই উপভোগ করছিলাম। তবে হ্যাঁ, এক পর্যায়ে বুঝতে পারলাম যে ক্রিকেট কঠিন থেকে কঠিনতর হচ্ছে। রনজি খেলার সময় মনে হলো আমি লক্ষ্যে পৌঁছে গেছি। এক পর্যায়ে ভারতীয় দলে ডাক পেলোম, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
 
আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর কেটে গেলেও শর্মা এখনো প্রতিটি দিনকেই নতুন দিন হিসেবে বিবেচনা করনে। তিনি বলেন, ‘যেমন লাসিথ মালিঙ্গার বোলিং থেকে আজ আমি সুইপ এবং রিভার্স সুইপ শট খেলা শিখলাম। সুতরাং প্রতিদিন মাঠে নামলেই আপনি নতুন কিছু শিখবেন। গত দশ বছরে আমি অনেক কিছু শিখেছি। বিশেষ করে শুরুর দিকে সীমিত ওভারের ভার্সনে। একটা সময় আমি অনেক বেশি শট খেলতাম এবং এখন বুঝতে পারছি যে আউট হওয়া যাবেনা।’
 
IMG1
 
শ্রীলঙ্কার বিপক্ষে পুরো টেস্ট সিরিজই মাঠের বাইরে বসে থাকতে হয়েছে এ ব্যাটসম্যানকে এবং সাইডলাইনে বসে ভারতীয় দলের পাঁচ জন ফুল টাইম বোলারের খেলা দেখতে বাধ্য হয়েছেন তিনি।
 
বিষয়টি ভাল লাগেনি বললেন শর্মা। তিনি বলেন, ‘কেউই বসে থাকতে পছন্দ করেনা। তবে এটা আবার নির্ভর করে দলের ভাবনার ওপর, অধিনায়ক ও কোচ কাকে চান। এ সত্যিটাকে আপনাকে মেনে নিয়েই সামনে এগোতে হবে।’
 
এই শ্রীলঙ্কার বিপক্ষেই ২০১৪-১৫ মৌসুমে ওয়ানডে ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন শর্মা। ভারত যদিও টেস্ট সিরিজে শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে। কিন্তু ৫০ ওভারের ফর্মেটে এটা খুব সহজ হবেনা বলে মনে করছেন শর্মা। বাসস।
 
ইত্তেফাক/রেজা