শাহজালালে স্বর্ণমানব আটক

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:৫৯
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাসুদ আহমেদ চৌধুরী নামে এক স্বর্ণমানবকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। 
 
তার শরীর থেকে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ২৬ পিস সোনার বার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। 
 
কাস্টমস কর্মকর্তারা বলছেন, মাসুদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তিনি পেশায় ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
 
ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়া থেকে মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ওডি১৬৪) ঢাকায় আসেন মাসুদ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে শরীর তল্লাশি করে তার পরিহিত শার্টের কফলিনের ভেতর ১০ পিস এবং কলারের ভেতর ৮ পিস সোনা পাওয়া যায়। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে পায়ুপথে সোনার উপস্থিতি ধরা পড়ে। সেখান থেকে ৮ পিস সোনার বার উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি