ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলংকা

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১০:২৭
 
তিন টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলংকা। কেবল ঘুরে দাঁড়ানো নয়, সরাসরি আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে চোখ স্বাগতিক শ্রীলংকার নতুন অধিনায়ক উপুল থারাঙ্গার।
 
তিনি বলেন, ‘ওয়ানডেতে আমরা ভালো ক্রিকেট খেলি এবং আশা করছি ভারতকে হারাতে পারবো। এ সিরিজের ফলের ওপরই আমাদের আগামী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নির্ভর করছে। সুতরাং বিষয়টি মাথায় রেখে দলের সবার কাছ থেকে নিজেদের সেরাটা পাব বলে আশা করছি।’
 
রবিবার বিকাল ৩টায় ডাম্বুলায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ওয়ানডে সিরিজ ছাড়াও একটি টি-২০ ম্যাচ খেলবে ভারত ও শ্রীলংকা।
 
উল্লেখ্য, ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দল ও স্বাগতিক ইংল্যান্ড আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমানে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে আছে শ্রীলংকা দল।
 
ইত্তেফাক/মোস্তাফিজ