রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডের আনাম র্যাংগস প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল চারটায় ছয়তলা ভবনের চারতলায় বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভারসিটির অফিসের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোয়া পাঁচটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছিল। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ইত্তেফাক/এএম।
