রাজৈরে বাস-মাহিন্দ্র সংঘর্ষ, শিক্ষিকা নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:৩২
মাদারীপুর জেলার রাজৈরে বাস-মাহিন্দ্র সংঘর্ষে  সুরুচী মণ্ডল নামে এক শিক্ষিকা নিহত ও তিন শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বৌলগ্রাম পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার বৌলগ্রাম পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী মহিন্দ্রর সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্র গাড়ির যাত্রী টেকেরহাট শহীদ সরদার সাজাহান বালিকা বিদ্যালয় এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা সুরুচী মণ্ডল (৫৫) ঘটনাস্থলে নিহত এবং আরো তিন শিক্ষকসহ ১০ জন আহত হন। 
 
মারাত্মক আহত টেকেরহাট শহীদ সরদার সাজাহান বালিকা বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কুদ্দুস বেপারী (৫৫),  চরমুগুরিয়া কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার (৫৫), শোভন সরকারকে (৬০) টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ও শিক্ষক অমৃত সরকারকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
 
রাজৈর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।