তাড়াশে ১৬ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:৩৭
জেলার তাড়াশে মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে জব্দকৃত ১৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক  মূল্য পৌনে দুই লাখ টাকা। মঙ্গলবার উপজেলা মৎস্য অফিসের সামনে এসব জাল পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফেরদৌস ইসলাম।
 
এ সময়  উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/রেজা