তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন মেসি!

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২১:৩৭
মাত্র গত মাসেই আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বেধেছেন লিওনেল মেসি ও তার দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিয়ের আগেই দুই সন্তানের মুখ দেখা এই দম্পতি তৃতীয় সন্তান প্রত্যাশা করছেন।
 
আর্জেন্টাইন জাদুকরের ঔরসে ইতিমধ্যে দুই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আন্তোনেলা। আর্জেন্টাইন গণমাধ্যম ওলে জানিয়েছে, গত জুনের ৩০ তারিখ বিয়ের পরে এই দম্পতি অ্যান্টিগুয়া ও বারবুডাতে হানিমুনে যান। এরপরেই তারা জানতে পারেন থিয়াগো ও মাতেওর পরে তৃতীয় সন্তান গর্ভে ধারণ করেছেন রোকুজ্জো। মার্কা ও এএস।
 
ইত্তেফাক/সাব্বির