পাকিস্তানের জন্য বিশ্ব একাদশ

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১০:০৪
 
আগামী মাসে লাহোরে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট খেলুড়ে সাতটি দেশের ক্রিকেটাররা অংশ নেবে এতে। এই দলটির নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিস। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার দলটির কোচের দায়িত্ব পালন করবেন।
 
খেলোয়াড়রা হলেন- ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, মরনে মরকেল, হাশিম আমলা  ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বদ্রি ও ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), পল কলিংউড (ইংল্যান্ড), জর্জ বেইলি বেন কাটিং ও টিম পেইন (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), গ্র্যান্ট এলিয়ট (নিউজিল্যান্ড), তামিম ইকবাল (বাংলাদেশ), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)। খেলা তিনটি হবে ১২, ১৩  ও ১৫ সেপ্টেম্বর।
 
ইত্তেফাক/এমআর