১৫০ মিলিয়ন ইউরো দিয়ে উসমান ডেম্বেলেকে বুরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় নিয়ে আসছে কাতালানরা। আর এটা হলে ২২ বছর বয়সী ফরাসী তারকা হবেন দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ফুটবল তারকা।
এর আগে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে বার্সা থেকে কিনে নিয়ে গেছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন। এর আগে পল পগবাকে জুভেন্টাস থেকে ম্যানইউতে আনতে রেডডেভিলদের খরচ হয়েছিল ৮৯ মিলিয়ন ইউরো।
ডেম্বেলের সঙ্গে পুরো চুক্তি এখনো সম্পন্ন না হলেও ধারনা করা হচ্ছে উসমান ডেম্বেলের বার্সেলোনায় যাওয়াটা এবার প্রায় নিশ্চিত। বিবিসি।
ইত্তেফাক/রেজা
