একদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ। সেই সিরিজের উত্তাপ ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে। তবে ক্রিকেটাররা তো শুধু খেলতেই আসেনা তারা অনেকটা শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন।
বাংলাদেশ সফররত অসি দলের কয়েকজন সদস্য তাই সম্প্রতি গিয়েছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা অক্সফামের কার্যালয় পরিদর্শনে। অসি অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে এসময় ছিলেন উসমান খাজা, জ্যকসন বার্ড, জস হ্যাজেলউউ সহ ছয় সদস্যের প্রতিনিধি দল।
A post shared by Steve Smith (@steve_smith49) on Aug 25, 2017 at 3:23am PDT
সেখানে তারা অক্সফামের সঙ্গে কাজ করা ছিন্নমূল মেয়েদের সঙ্গে স্মিথ-খাজারা কথা বলেন,আড্ডা দেন। তাদের খোঁজ খবর নেন। জীবনের অভিজ্ঞতাগুলো বিনিময় করেন। মেয়েদের অনেকে বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতার কথা স্মিথ-খাজাদের মন ছুয়ে যায়। অক্সফামের কার্যালয় ঘুরে হওয়া অভিজ্ঞতার কথা স্মিথ নিজেই তার টুইটারের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন। ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফামের প্রশংসা করেন অসি অধিনায়ক।
ইত্তেফাক/রেজা
