অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কাঙ্ক্ষিত টেস্ট সিরিজ অবশেষে শুরু হয়েছে। হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের আজ প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ।
দুই দলের মধ্যে সর্বশেষ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে ১১ বছর আগে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে ২০০৬ সালে। এমনকি সে সময় টুইটারের যাত্রাও শুরু হয়নি্। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলার পর অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট অভিষেক হয়েছে মিচেল জনসনের। সেই জনসন এক দশকের ক্যারিয়ারে ৩১৩টি উইকেট নিজের ঝুলিতে ভরে নিয়েছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন।
ইত্তেফাক/এমআর
