নিজের ৫০তম টেস্টে ফিফটি করলেন সাকিব

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৩:২৬
 
নিজের ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ারের ২২তম অর্ধশত রানের দেখা পেলেন সাকিব আল হাসান।দলের কঠিন সময়ে ৬৬ বলে ৭ চারে ৫০ রান পূর্ণ করে অপরাজিত আছেন সাকিব।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেটে ১০২ রান। তামিম ১ চার ও ২ ছয়ে ৩৭ এবং সাকিব ৬৬ বলে ৫০ রানে অপরাজিত আছেন।অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ২৯ রানে একাই নিয়েছেন বাংলাদেশের ৩ উইকেট।
 
এর আগে হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।  দুই ম্যাচ টেস্ট সিরিজের আজ প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ।
 
ইত্তেফাক/এমআর