সাকিবের পর তামিমের ফিফটি

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৪:২৬
তামিম ইকবালও নিজের ৫০তম টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের ২৩তম অর্ধশত রানের দেখা পেলেন।  ১১৯ বলে ২ চার ও ৩ছয়ে ৫০ রান করে অপরাজিত আছেন তামিম।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৯ ওভার ২ বলে ৩ উইকেটে ১২৯ রান। তামিম ২ চার ও ৩ ছয়ে ৫০ এবং সাকিব ৯ চারে ৬৪ রানে অপরাজিত আছেন।
 
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৩৩ রানে একাই নিয়েছেন বাংলাদেশের ৩ উইকেট।
 
এর আগে হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।  দুই ম্যাচ টেস্ট সিরিজের আজ প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
 
ইত্তেফাক/এমআর