দলীয় ১৬৫ রানে ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন তামিম। এর আগে ১৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ব্যক্তিগত ৭১ রান করেন তিনি। এ দিন নিজের ২৩তম অর্ধশত রান পূর্ণ করেন তামিম।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান। সাকিব ৯ চারে ৬৪ রানে এবং মুশফিক ২০ বলে ১ চারে ৭ রানে অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৩৩ রানে একাই নিয়েছেন বাংলাদেশের ৩ উইকেট। ম্যাক্সওয়েল পেয়েছেন ১৫ রানে ১ উইকেট।
ইত্তেফাক/এমআর
