এলজির ঈদ অফারে মাশরাফির সঙ্গে বিদেশ ভ্রমণ

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৬:৪৩
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বখ্যাত ব্রান্ড এলজি ইলেক্ট্রনিক্সের পণ্য কিনে ভাগ্যবান ক্রেতারা বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। সঙ্গে স্ক্র্যাচ কার্ডে শতভাগ (১০০%) পর্যন্ত ক্যাশব্যাকের অফারও দিচ্ছে এলজি। 
 
ঈদ উপলক্ষে এলজি অনুমোদিত শো-রুম থেকে পণ্য কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতারা। ওই কার্ড ঘষে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি ফ্রি এলইডি টিভি ও ডিপ ফ্রিজ পুরস্কারও রয়েছে। মাসিক কিস্তিতেও কেনা যাবে এলজি পণ্য। 
 
এলজি ইলেক্ট্রনিকস বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিকস মাহমুদুল হাসান বলেন, টেকসই পণ্য ও অনন্য সেবা নিশ্চিতে এলজি সব সময় এগিয়ে। ক্রেতাদের সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। ঈদ উৎসবকে আরো আনন্দঘন করার জন্য নতুন অফার দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- মাশরাফির সঙ্গে বিদেশ ভ্রমণ, বিক্রিত পণ্যে শতভাগ পর্যন্ত ছাড়। 
 
ঈদুল আজহা উপলক্ষে এলজি প্রিমিয়াম ‘ইনস্টাভিউ’সাইড বাই সাইড রেফ্রিজারেটর এনেছে। এ প্রযুক্তির ফ্রিজের ভেতরটা দরজা না খুলেই দেখা যায়। বিশ্বে একমাত্র এলজিই এ প্রযুক্তি নিয়ে এসেছে এবং এটি গ্রাহকদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এ ছাড়া বাজারে পাওয়া যাচ্ছে এলজি বাংলাদেশে ‘আল্ট্রাকুল নো ফ্রস্ট’রেফ্রিজারেটর নিয়ে এসেছে। এ ধরণের ফ্রিজ বিদ্যুৎ ছাড়াই ১০ ঘণ্টা রেফ্রিজারেটর রাখে ঠাণ্ডা।
 
ইত্তেফাক/ইউবি