অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হেনেছেন মেহেদি হাসান মিরাজ। ব্যক্তিগত ৮ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন তিনি।
এর আগে দিনের শুরুতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সব উইকেট হারিয়ে ২৬০ রান করে টাইগাররা। এই রান সংগ্রহ করতে টাইগাররা খেলেছে ৭৮ ওভার ৫ বল।
রবিবার তৃতীয় সেশনের খেলা বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। বৃষ্টি থামলে ৬ উইকেটে ২১৮ রান নিয়ে বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করে। তবে দিনের খেলা শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ইত্তেফাক/কেআই
