পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মধ্যাঞ্চলে এক স্বর্ণ খনিতে ভূমিধসে আটজন নিহত হয়েছে। প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস হয়। রবিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
গোগোর মেয়র বার্নাড বৌদা বলেন, নাগ্রিতে শনিবার এ দুর্ঘটনা ঘটে। এতে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বিচার বিভাগের এক সূত্র বলছে, নিহতদের ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। সূত্র আরো জানায়, বিগত কয়েকদিন ধরে এ অঞ্চলে প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু
