অস্ট্রেলিয়া শিবিরে ফের মিরাজের আঘাত

আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৩:২২
 
অস্ট্রেলিয়া শিবিরে আবারো আঘাত হানলেন মিরাজ। ম্যাথু ওয়েড ৯ বলে ৫ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেছন।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ৪২ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান । ম্যাক্সওয়েল ২১ ও অ্যাশটন অ্যাগার ২ রান নিয়ে অপরাজিত আছেন। মিরাজ ৩, সাকিব ২ ও তাইজুল নিয়েছেন ১ উইকেট।
 
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ১৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া।
 
ইত্তেফাক/এমআর