ওপেনিং জুটিতে দুর্দান্ত সূচনার পর সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। দলীয় ৪৩ রানে অ্যাস্টন এগারের বলে উসমান খাজার হাতে ধরা পড়লেন তিনি। আউট হওয়ার আগে সৌম্য করেছেন ১৫ রান। দিনশেষে এই এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৫ রান। ফলে নয় উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৮৮ রানের।
প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পায় বাংলাদেশ। সাকিব-মিরাজের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করেছে মুশফিক বাহিনী| এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ২৬০ রান। বাংলাদেশের লিডটা আরেকটু বেশি হতে পারতো। কিন্তু লেজের শক্তিতে কিছুটা এগিয়ে যায় অসিরা।
১৪৪ রানে অষ্টম উইকেট হারানোর পর প্যাট কামিন্স ও অ্যাস্টন এগার নবম উইকেটে করেন ৪৯ রান। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত এই উইকেটের পতন ঘটান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইত্তেফাক/কেআই
