লায়নের শিকার তাইজুল ও ইমরুল

আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১১:২৩
মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় মিরপুর স্টেডিয়ামে খেলায় নামে টাইগাররা। কিন্তু শুরুতেই তাইজুল আউট হয়ে সাজঘরে ফিরে যান। এর কিছুক্ষণ পর ইমরুল কায়েসও একই পথে হাঁটেন। সকাল থেকে একটু অসতর্কভাবে খেলতে দেখা গেছে তাইজুল ও ইমরুল কায়েসকে।
 
সোমবার নাইটওয়াচম্যান হিসেবে নামে তাইজুল ইসলাম। তাকে বিদায় করেছেন নাথান লায়ন। অফ স্পিনে এলবিডব্লিউ হন তিনি। ৪ রান করতে সক্ষম হন তাইজুল। অপরদিকে ইমরুল ২ রানে লায়নের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন।
 
বাংলাদেশের সংগ্রহ ৬৭/৩। তামিম ইকবাল ৪৬ নিয়ে ক্রিজে আছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম।
 
ইত্তেফাক/এমআই