ঢাকা টেস্টে জয়ের জন্য চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫৬ রান, বাংলাদেশের চাই ৮ উইকেট। ২৬৫ রান তাড়ায় অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়েছিল দ্রুত। সেখান থেকে দলকে সঠিক পথে নিয়ে এসেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি।
তাই এবার আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স বলেন, ‘আমরা এখন দারুণ অবস্থানে আছি। লক্ষ্য ২৬৫ রানে আটকে রাখতে পারা ছিল দারুণ ব্যাপার। এরপর যেভাবে আজকের দিনটি শেষ হলো, কাল একটি ঘণ্টা ভালো কাটাতে পারলেই কাজ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আজকে দিনের শেষ ঘণ্টা আমাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমি সত্যিই আত্মবিশ্বাসী। ওয়ার্নার ও স্মিথকে মনে হয়েছে দারুণ পরিকল্পনা নিয়ে ব্যাট করছে। সবকিছু তাদের নিয়ন্ত্রণে। সবকিছু তাই দারুণ সম্ভাবনাময়। মাত্র ১৫০ রান দূরে আমরা।’
ইত্তেফাক/কেআই
