সুইডেনের বাংলাদেশ দূতাবাসে ঈদ অভ্যর্থনার আয়োজন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৮
 
সুইডেনে বিপুল উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের স্টকহোম দূতাবাস এক ঈদ অভ্যর্থনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
 
দূতাবাসের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি জানতে চান। অতিথিদের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।

ইত্তেফাক/এএম।