পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি)২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। অনলাইনে ভর্তির আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৭ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী জানান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ৯১০জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd এবং pust.cloudonebd.com ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইত্তেফাক/ রাজেশ
