উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা এখনই নয়: ট্রাম্প

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া একেরপর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উস্কানিমূলক আচরণ করছে। এতে সামরিক সংঘাত শুরু হলে সেটা কারো জন্যই লাভবান হবে না। সবারই কমবেশি ক্ষতি হবে। তাই উত্তর কোরিয়া যতই উস্কানি দিক না কেন, দেশটির বিরুদ্ধে এখনই সামরিক ব্যবস্থা নেবে না ওয়াশিংটন।
 
গতকাল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে আলাপের কয়েক ঘন্টা পর তিনি সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন। আরো একটু সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান বলে ট্রাম্প জানান। উল্লেখ্য, রাশিয়া ও চীন উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার বিপক্ষে। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু