ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আগামী রবিবার থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
প্রভাষ কুমার কর্মকার জানান, বৃহস্পতিবারই ছুটি শেষ হচ্ছে। তবে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রবিবার থেকেই সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহ শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।
উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে গত ২৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়।
ই্ত্তেফাক/ রাজেশ
