রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের গাড়ি পার্কিংয়ের স্থানে একটি মাইক্রোবাস রহস্যজনকভা্বে পুড়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত করিম বলেন, খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ড্রাইভার মো. রফিকুল ইসলাম এ ব্যাপারে জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার কথা শুনে সেখানে রাত ১২টা ৪৭ মিনিটের দিকে পৌঁছে দেখি আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। পুড়ে গিয়ে মাইক্রোবাসটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
ডিউটিরত নিরাপত্তা প্রহরী মো. দ্বীন ইসলামকে জিজ্ঞেস করলে তিনি জানান, আগুন লাগার কারণ জানেন না।
আদালত জানায়, মাইক্রোবাসটিতে করে বিচারকদের আনা নেওয়া করা হতো। এ ঘটনায় সিএমএম আদালতের নাজির এ জেড এম নাজমুল আহসান বাদী হয়ে কোতয়ালী থানায় সাধারণ ডায়রি করেছেন।
ইত্তেফাক/এমআই
